News Flash

  • Home
  • বিদেশ
  • মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
Image

মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ক্যানবেরা, ২ মার্চ (আইএএনএস) : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্য অঞ্চলে ফ্লাইট বাতিল হওয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক সেখানে অবস্থান করছেন বলে জানিয়েছেন পেনি ওং।

সোমবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাণিজ্যিক ফ্লাইট কবে পুনরায় চালু হবে সে বিষয়ে আপডেটের অপেক্ষায় রয়েছে ফেডারেল সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পেনি ওং বলেন, এ অঞ্চলে বিপুল সংখ্যক মানুষ রয়েছেন। এই মুহূর্তে যদি আমরা তাদের বাণিজ্যিক ফ্লাইটে ওঠার সুযোগ করে দিতে পারি, তবে তারাই দ্রুত দেশে ফিরতে পারবেন।

এর আগে সোমবার জারি করা এক বিবৃতিতে তিনি জানান, অস্ট্রেলিয়া সরকার নাগরিকদের বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে।

এছাড়া জর্ডান, ওমান ও সৌদি আরবে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের স্থানীয় পরিস্থিতি ও গণমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করা, ভ্রমণ বিমা পর্যালোচনা এবং সর্বশেষ তথ্যের জন্য পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওং জানান, পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) ইতোমধ্যে তাদের ‘ক্রাইসিস সেন্টার’ সক্রিয় করেছে, যাতে মধ্যপ্রাচ্যে থাকা অস্ট্রেলীয়দের কনস্যুলার সহায়তা প্রদান করা যায়।

অন্যদিকে, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, বর্তমানে অঞ্চলে মোতায়েন থাকা প্রায় ১০০ জন প্রতিরক্ষা বাহিনীর সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top