News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগ, এলাকাবাসীর হাতে গণধোলাই রাষ্ট্রবাদীর
Image

বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগ, এলাকাবাসীর হাতে গণধোলাই রাষ্ট্রবাদীর

আগরতলা, ১৪ জানুয়ারি :বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগে এক রাষ্ট্রবাদীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনায় শ্রীনগর থানার অন্তর্গত ৮ নম্বর পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই তাঁর বৃদ্ধ বাবার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন বলে অভিযোগ। আজ সকালেও মদমত্ত অবস্থায় তাঁর বাবাকে মারধর করে। ওই নির্যাতনের মাত্রা চরমে পৌঁছালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাকে গণধোলাই দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শ্রীনগর থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। এদিকে, দমকলকর্মীরা আহত অবস্থায় বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধ বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, কঠোর শাস্তির মাধ্যমেই এই ধরনের অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

Releated Posts

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top