News Flash

  • Home
  • বিদেশ
  • থাইল্যান্ডে নির্মাণাধীন রেল প্রকল্পের ক্রেন ভেঙে ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ১৯
Image

থাইল্যান্ডে নির্মাণাধীন রেল প্রকল্পের ক্রেন ভেঙে ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ১৯

ব্যাংকক/নাখোন রাচাসিমা, ১৪ জানুয়ারি :
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে বুধবার সকালে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। নির্মাণাধীন একটি উচ্চগতির রেল প্রকল্পের ক্রেন ভেঙে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগির ওপর পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটে নাখোন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায়। রাজধানী ব্যাংকক থেকে উবন রাচাথানি প্রদেশগামী ট্রেনটি সেখানে পৌঁছালে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন আচমকা ভেঙে পড়ে ট্রেনের ওপর। এর ফলে ট্রেনের একাধিক বগি উল্টে যায় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংসস্তূপের ভেতরে এখনও আরও মৃতদেহ আটকে থাকতে পারে। পুলিশ কর্নেল থাচাপোন চিন্নাওয়ং ফোনে জানান, “এখন পর্যন্ত ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিছু বগির ভেতরে এখনও দেহ আটকে আছে। ক্রেনটি নড়বড়ে হয়ে পড়ায় উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”
থাইল্যান্ডের পরিবহণমন্ত্রী পিফাত রাচাকিতপ্রাকর্ন এক বিবৃতিতে জানান, ট্রেনে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন। তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, নিহতরা মূলত সেই তিনটি বগির মধ্যে দুইটিতে ছিলেন, যেগুলোর ওপর ক্রেনটি আছড়ে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যমান রেললাইনের ওপর দিয়ে নির্মাণাধীন উঁচু উচ্চগতির রেললাইন প্রকল্পে কাজ চলাকালীন ক্রেনটি ভেঙে পড়ে। পরিবহণ মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঝোপঝাড়ের পাশে উল্টে পড়ে থাকা ট্রেনের বগি এবং ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা।
দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার ও তদন্তকাজ চলমান রয়েছে।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top