News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি ত্যাগ করে তিপরা মথায় যোগ ৯ জন নেতৃত্ব, সঙ্গে ৪১০০ ভোটারের সমর্থনের দাবি
Image

বিজেপি ত্যাগ করে তিপরা মথায় যোগ ৯ জন নেতৃত্ব, সঙ্গে ৪১০০ ভোটারের সমর্থনের দাবি

আগরতলা, ৯ জানুয়ারি: মহারানী চেলাগাং এলাকা থেকে বিজেপি দল ত্যাগ করে মোট ৯ জন নেতৃত্ব তিপরা মথা দলে যোগদান করেছেন। নবাগত সদস্যদের দলে স্বাগত জানান মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, রাজেশ্বর দেববর্মা সহ তিপরা মথার অন্যান্য নেতৃত্বরা।
দলীয় সূত্রে জানা গেছে, তিপরা মথায় যোগদানকারীদের মধ্যে রয়েছেন মহারানী চেলাগাং এলাকা থেকে এডিসি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা পুরেন্দ্র রিয়াং, পাশাপাশি বিজেপির প্রাক্তন নেতা দয়াল জমাতিয়া, নবরঞ্জন জমাতিয়া, দেবানন্দ জমাতিয়া সহ মোট ৯ জন নেতৃত্ব।

তিপরা মথা নেতৃত্বদের দাবি, নবাগত এই নেতৃত্বদের সঙ্গে প্রায় ৪১০০ জন ভোটারের সমর্থন রয়েছে, যা আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে তারা আশাবাদী।

Releated Posts

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top