নিরাপদ পানীয় জলের অভাব, চরম সংকটে উত্তর নালিছড়ার নিমাই পাড়া

আমবাসা, ৩ মার্চ: ক্ষমতার পালাবদল হয়েছে একাধিকবার। কিন্তু আমবাসা মহকুমার অন্তর্গত উত্তর নালিছড়ার নিমাই পাড়ার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় ৪০টি পরিবার এখনও নিরাপদ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

গ্রামবাসীদের বক্তব্য, সমস্যার সমাধানে বারবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েছেন তাঁরা। লিখিত অভিযোগ ও মৌখিক আবেদনও জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নেই পাইপলাইনের মেরামতি, নেই জরুরি উদ্যোগ। অভিযোগ, প্রতিশ্রুতি কেবল কাগজেই সীমাবদ্ধ রয়েছে।

পানীয় জলের তীব্র সংকটের কারণে নিমাই পাড়ার বাসিন্দারা বাধ্য হয়ে পাশের মগ পাড়া থেকে জল সংগ্রহ করছেন। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে জল আনতে হচ্ছে নারী, বৃদ্ধ ও শিশুদের। এতে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।গ্রামবাসীরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Leave a Reply