News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৮ জানুয়ারি: মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-র জন্মদিন উপলক্ষে মানবিক কর্মসূচির অঙ্গ হিসেবে ৬ আগরতলা বিজেপি মণ্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ আগরতলার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই শিবির অনুষ্ঠিত হয়।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা ৬ মণ্ডলের সভাপতি তপন ভট্টাচার্য, গোমতী কর্পোরেশন-এর চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা। শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু যুবক-যুবতী ও কর্মী-সমর্থকরা।

আয়োজকদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রয়োজনে মানবিক কাজে যুক্ত হওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রক্তের অভাবে যাতে কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে অতিথিরা রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Releated Posts

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top