News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট) এঞ্জেল চাকমা হত্যাকান্ড : আমরা দোষীর ফাঁসি চাইছি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে বলেন উত্তরাখন্ডের প্রাক্তন সাংসদ
Image

(আপডেট) এঞ্জেল চাকমা হত্যাকান্ড : আমরা দোষীর ফাঁসি চাইছি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে বলেন উত্তরাখন্ডের প্রাক্তন সাংসদ

আগরতলা, ১ জানুয়ারি : দেরাদুনে খুন হওয়া এমবিএ পড়ুয়া ত্রিপুরার এঞ্জেল চাকমার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে রাজ্যে এসেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। আজ রাজ্যে এসে তিনি ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহার সাথে দেখা করেছেন। আগামীকাল তিনি এঞ্জেল চাকমার পরিবারের সাথে দেখা করতে যাবেন। এদিন তিনি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে অবহিত করেছেন, এঞ্জেল চাকমার মৃত্যুতে ত্রিপুরার মতোই সমগ্র উত্তরাখন্ডবাসী গভীর শোকগ্রস্ত। মৃতের পরিবারের পাশে রয়েছে উত্তরাখন্ড সরকার এবং দোষীর সর্বোচ্চ সাজা অবশ্যই নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা দোষীর ফাঁসি চাইছি।

মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে তিনি টেলিফোনিক সাক্ষাতকারে জানিয়েছেন, উত্তরাখন্ডের বিভিন্ন প্রান্তে এঞ্জেল চাকমার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এবং শোকসভার আয়োজন করা হয়েছে। তাঁর সাফ কথা, উত্তর-পূর্বাঞ্চলের যুবক-যুবতীদের সাথে গুন্ডামি উত্তরাখন্ড সরকার বরদাস্ত করবে না। পূর্বোত্তরের যুব সম্প্রদায়ের অপমান সমগ্র দেশ এবং জাতির অপমান। এই গর্হিত অপরাধ ক্ষমাহীন এবং দেশদ্রোহীতার সমান।

তিনি বলেন, এঞ্জেল চাকমা হত্যায় জড়িত ছয়জনের মধ্যে পাঁচ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকেও অবিলম্বে গ্রেফতার সম্ভব হবে। তিনি জোর গলায় দাবি করেন, ওই ঘটনায় খুনের ধারা রুজু করে অপরাধীর কঠোর সাজা নিশ্চিত করা হবে। তাঁর সাফ কথা, আমরা দোষীর ফাঁসি চাইছি। কারণ, উত্তরাখন্ডের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রক্তের সম্পর্ক। এই অঞ্চলের বহু ছাত্রছাত্রী উত্তরাখন্ডে পড়াশুনা করছেন। অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। তাই, এই ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা আমরা চাইছি।

এদিন তিনি আক্ষেপ করে বলেন, এঞ্জেল চাকমা খুনের হৃদয়বিদারক ঘটনা নিয়ে শকুনের রাজনীতি করা হচ্ছে। ওই ঘটনার রাজনৈতিকভাবে ব্যবহার উচিৎ নয়। সাথে তিনি যোগ করেন, ওই ঘটনার সাথে বিদেশী শক্তির ষড়যন্ত্রের কাহিনী দেশ ও সমাজের জন্য হিতকর নয়। তাঁর দাবি, এঞ্জেলের মৃত্যুতে ত্রিপুরবাসী যতটা কষ্ট পেয়েছেন, ততটাই উত্তরাখন্ডের মানুষও শোকগ্রস্ত। তাই, ওই ঘটনায় রাজনীতি কাম্য নয়।

তিনি জানান, এঞ্জেল চাকমার পরিবারের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা জানাতেই ত্রিপুরায় এসেছি। তাঁর পরিবারের জন্য উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর সহানুভুতির বার্তা এনেছি। তিনি বলেন, আগামীকাল এঞ্জেল চাকমার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয় অবহিত করেছি। তিনি জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর সাথে ওই ঘটনা নিয়ে যোগাযোগ রেখেছেন।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top