News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীদের ‘বিষাক্ত রাজনীতি’, বিজেপির অগ্রাধিকার উন্নয়ন: মীরাটে মোদির আক্রমণ
Image

বিরোধীদের ‘বিষাক্ত রাজনীতি’, বিজেপির অগ্রাধিকার উন্নয়ন: মীরাটে মোদির আক্রমণ

মীরাট, ২২ ফেব্রুয়ারি (আইএএনএস): বিরোধীদের বিরুদ্ধে ‘বিষাক্ত রাজনীতি’র অভিযোগ তুলে বিজেপিকে উন্নয়নমুখী দল হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মীরাটে প্রায় ১২,৯৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি ‘আত্মনির্ভরতা’র পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে বিরোধীরা বিভাজনের রাজনীতি করছে।

দিনের শুরুতে তিনি শতাব্দী নগর নমো ভারত স্টেশনে মীরাট মেট্রো ও নমো ভারত ট্রেনের উদ্বোধন করেন। পরে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “বাবা অঘোরনাথের পবিত্র ভূমি এবং বিপ্লবী মীরাটের মাটিতে আজ বিকশিত ভারত ও বিকশিত উত্তরপ্রদেশের সংকল্প নতুন শক্তি পেল। মীরাট মেট্রো ও নমো ভারত ট্রেন—এটাই বিকশিত ভারতের সংযোগব্যবস্থার প্রতিচ্ছবি।”

তিনি বলেন, শহরের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য মেট্রো এবং ‘টুইন সিটি’ ভাবনাকে গতি দিতে নমো ভারত ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর কাজের সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, “যে কাজ শুরু হয়, তা দিন-রাত পরিশ্রম করে শেষ করা হয়। আগের মতো প্রকল্প মাঝপথে থেমে যায় না।”

মীরাট সাউথ স্টেশন পর্যন্ত মেট্রোযাত্রায় ছাত্রছাত্রী ও যাত্রীদের সঙ্গে তাঁর আলাপচারিতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই এই উন্নয়নকে ‘অকল্পনীয়’ বলেছেন। তিনি জানান, “আগে সন্ধ্যার পর এই রুটে নীরবতা নেমে আসত, মহিলারা ভয় পেতেন। এখন আইনশৃঙ্খলা উন্নত হয়েছে, নিরাপদ যাতায়াতের সুযোগ বেড়েছে।”

নমো ভারত র‌্যাপিড রেলকে ‘নারীশক্তি’র প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। ট্রেন অপারেটর থেকে স্টেশন কন্ট্রোল স্টাফ—অনেক ক্ষেত্রেই মহিলাদের অংশগ্রহণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমি আগেও এসপি, বিএসপি ও কংগ্রেসকে বলেছিলাম, বিষাক্ত রাজনীতি ছেড়ে উন্নয়নের প্রশ্নে প্রতিযোগিতা করুন। তারা বদলায়নি, কিন্তু বিজেপি ভারতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।”

প্রধানমন্ত্রী দাবি করেন, ২০১৪ সালের আগে দেশে মাত্র পাঁচটি শহরে মেট্রো পরিষেবা ছিল। বর্তমানে বিজেপি সরকারের আমলে ২৫টিরও বেশি শহরে মেট্রো চালু হয়েছে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতের। অতীতে অবকাঠামো প্রকল্প দুর্নীতির কারণে ব্যাহত হত বলেও তিনি অভিযোগ করেন।

শেষে তিনি বলেন, “আগে মেট্রো প্রযুক্তি বিদেশ থেকে আমদানি করতে হত। এখন আমরা শুধু প্রকল্প সম্পন্নই করছি না, আত্মনির্ভর ভারতের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”

Releated Posts

চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল আরবিআই

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): চ্যালেঞ্জিং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করার…

ByByNews Desk Oct 7, 2026

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top