News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে রক্ষা
Image

কৈলাসহর এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে রক্ষা

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী: কৈলাসহর বিমানবন্দর সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের একটি প্রিজনার ভ্যানের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রিজনার ভ্যানটির নম্বর ছিল টিআর-০১-এন-১০২৬ এবং উত্তম দে-র গাড়ির নম্বর টিআর-০২-জে-০৩৬৪। উত্তম দে তাঁর ছেলেকে নিয়ে কৈলাসহরের ডি কে রোড থেকে এয়ারপোর্ট সংলগ্ন রাস্তায় দিয়ে আসছিলেন। সেই সময় পূর্ব দিক থেকে দ্রুতগতিতে আসা পুলিশের প্রিজনার ভ্যানটি তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় উত্তম দে-র গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা উত্তম দে ও তাঁর ছেলে দু’জনেই অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ঘটনার পর উত্তম দে অভিযোগ করেন, তিনি ডি কে রোড থেকে বের হওয়ার সময় পুলিশের গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে কৈলাসহর থানা-য় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top