News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনরেগা বাতিলের সিদ্ধান্ত কর্পোরেটদের স্বার্থে নেওয়া হয়েছে : কংগ্রেস
Image

মনরেগা বাতিলের সিদ্ধান্ত কর্পোরেটদের স্বার্থে নেওয়া হয়েছে : কংগ্রেস

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: বিজেপি সরকার ধাপে ধাপে এমজিএনরেগাকে দুর্বল করেছে। মনরেগা বাতিলের সিদ্ধান্ত কর্পোরেটদের স্বার্থে নেওয়া হয়েছে। যার ফলে গ্রামীণ মানুষ অনিশ্চয়তার মুখে পড়ছে। আজ মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যপাল নিবাস অভিযান শেষে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

আজ স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যপাল নিবাস অভিযান কর্মসূচি পালন করেছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের দাবি, এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে এমজিএনরেগা পুনর্বহালের দাবি তুলছেন। এদিনের কর্মসূচিতে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আশিস কুমার সাহা বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের অধিকার ও কল্যাণ রক্ষার লক্ষ্যেই আজকের আন্দোলন। গত ১০ জানুয়ারি থেকে রাজ্যে এই প্রতিবাদ শুরু হয়েছে। বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কারণ এমজিএনরেগা তাঁদের সামাজিক ও আর্থিক উন্নয়নের মেরুদণ্ড।

তিনি আরও বলেন, কংগ্রেস সরকারের আমলেই এমজিএনরেগা চালু হয়েছিল। যার মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়। এই প্রকল্প গরিব ও শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষার পাশাপাশি পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকেও শক্তিশালী করেছে বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, বিজেপি সরকার ধাপে ধাপে এমজিএনরেগাকে দুর্বল করেছে এবং এখন কার্যত তা বাতিল করেছে। তাঁর কথায়, এই সিদ্ধান্ত কর্পোরেটদের স্বার্থে নেওয়া হয়েছে। যার ফলে গ্রামীণ মানুষ অনিশ্চয়তার মুখে পড়ছে। ভিবিগ্রামজি আইনের মাধ্যমে কোন পঞ্চায়েত চলবে, মজুরি কাঠামো কী হবে, সবকিছুর উপর কেন্দ্র নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। এটি গণতন্ত্র ও মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে এসে ভিবিগ্রামজি প্রকল্পের পক্ষে প্রচার চালালেও ত্রিপুরার মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। তাঁর কথায়, আজকের এই মিছিল প্রমাণ করছে, ত্রিপুরার মানুষ এমজিএনরেগা চালু রাখতে চান এবং এর মাধ্যমেই গ্রামীণ উন্নয়নকে আরও শক্তিশালী করতে চান। তিনি আবারও অবিলম্বে এমজিএনরেগা পুনর্বহালের দাবি জানান।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top