News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্বমাছলি দেবপাড়ায় পাকা রাস্তার কাজ শুরু, দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বস্তি এলাকাবাসীর
Image

পূর্বমাছলি দেবপাড়ায় পাকা রাস্তার কাজ শুরু, দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বস্তি এলাকাবাসীর

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি:  দীর্ঘ প্রায় সাত দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকা রাস্তার মুখ দেখছেন লংতরাই ভ্যালী মহকুমার পূর্বমাছলি দেবপাড়া এলাকার বাসিন্দারা। স্বাধীনতার পর থেকে উন্নত মানের একটি রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে মনু পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া বইছে।

জানা গেছে, গত প্রায় ১০ বছর ধরে রাস্তাটি শুধুমাত্র সলিং অবস্থায় পড়ে ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে তা ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। খানাখন্দে ভরা ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে স্কুল পড়ুয়া, অসুস্থ রোগী, বাজারে নিত্যযাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হতো।

বর্তমান সরকারের আমলে অবশেষে রাস্তার কাজ শুরু হয়। যদিও প্রাথমিক পর্যায়ে কিছু কারণে কাজের বিঘ্ন ঘটে, পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুনরায় দপ্তরের নির্ধারিত সমস্ত গাইডলাইন মেনে কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘ অপেক্ষার পর রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় তাদের বহু দিনের কষ্টের অবসান ঘটতে চলেছে। পাকা রাস্তা নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top