News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাছলি এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর
Image

মাছলি এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: ধলাই জেলার লংতরাই ভ্যালী মহকুমার অন্তর্গত মাছলি এলাকায় সম্প্রতি শুরু হওয়া রাস্তা নির্মাণ কাজকে ঘিরে উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। বহু বছর ধরে এলাকাবাসীর দাবির পর অবশেষে পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও, কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকেদার রাজীব প্রসাদ নিয়ম না মেনে নামমাত্র বিটুমিনের প্রলেপ দিয়ে রাস্তার কাজ সম্পন্ন করেছেন। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিভিন্ন অংশে বিটুমিনের প্রলেপ উঠে যেতে শুরু করেছে বলে দাবি এলাকাবাসীর। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্ত রাস্তার স্থায়িত্ব ও মান নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের বক্তব্য, বছরের পর বছর দুর্ভোগ পোহানোর পর যখন রাস্তার কাজ শুরু হয়েছে, তখন তা নিম্নমানের হওয়ায় তারা হতাশ। তাঁদের দাবি, বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকার এমডিসি সঞ্জয় দাস যেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এদিকে, পূর্ত দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, অধিক মুনাফার আশায় ঠিকেদার রাজীব প্রসাদ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top