News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রেটার তিপ্রা ল্যান্ড দাবিকে ‘অবাস্তব’ আখ্যা মন্ত্রী বিকাশের, কাঞ্চনপুরে ৭০৮ জনের বিজেপিতে যোগদান
Image

গ্রেটার তিপ্রা ল্যান্ড দাবিকে ‘অবাস্তব’ আখ্যা মন্ত্রী বিকাশের, কাঞ্চনপুরে ৭০৮ জনের বিজেপিতে যোগদান

কাঞ্চনপুর, ১৪ ফেব্রুয়ারি: অতীতে আইপিএফটি -র ‘তিপ্রা ল্যান্ড’ এবং বর্তমানে  তিপ্রা মথার ‘গ্রেটার তিপ্রা ল্যান্ড’ কোনোটাই হবে না, জনগণ বুঝে গেছেন, যদি কিছু হয় সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সম্ভব। আজ কাঞ্চনপুরে এক যোগদান সভায় এমনটাই বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর দাবি, এ ধরনের দাবির সঙ্গে জনজাতি সমাজের প্রকৃত
উন্নয়নের কোনও সম্পর্ক নেই।

শনিবার বিজেপি কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে গছিরামপাড়া মোটর স্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনজাতি যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তারা বুঝতে পেরেছেন যে একমাত্র বিজেপি সরকারই জনজাতিদের সার্বিক ও স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম।

সভায় দাবি করা হয়, গছিরামপাড়া এলাকার মোট ৩১৯টি পরিবারের ৭০৮ জন জনজাতি ভোটার আইপিএফটি এবং তিপ্রা মথা ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। নতুনভাবে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান দলের নেতৃত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, কাঞ্চনপুর বিজেপি মন্ডল সম্পাদক বিমানজয় রিয়াং, সভাপতি বীরেন্দ্র কর এবং এমডিসি তথা প্রদেশ সম্পাদক ভূমিকানন্দ রিয়াংসহ অন্যান্য নেতৃত্ব।
সভা শেষে দলীয় নেতারা জানান, আগামী দিনেও এ ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জনজাতি অধ্যুষিত এলাকায় সাংগঠনিক শক্তি আরও বাড়ানো হবে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top