News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিস্তির টাকা তুলতে গিয়ে গ্রাহকের পরিবারের হামলায় আহত ফাইন্যান্স সংস্থার কর্মী
Image

কিস্তির টাকা তুলতে গিয়ে গ্রাহকের পরিবারের হামলায় আহত ফাইন্যান্স সংস্থার কর্মী

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: প্রতাপগড় ঋষিপাড়া এলাকায় কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে গ্রাহকের পরিবারের হামলার শিকার হলেন এক ফাইন্যান্স কোম্পানির এজেন্ট। ঘটনায় রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন ওই কর্মী। আহতের নাম বলাই শব্দকর বলে জানা গেছে।

সহকর্মীদের সূত্রে জানা যায়, আজ বলাই শব্দকর ফাইন্যান্স সংস্থার পক্ষ থেকে গ্রাহকের বাড়িতে যান মাসিক কিস্তির ২,০৫০ টাকা সংগ্রহের উদ্দেশ্যে। অভিযোগ, ওই সময় গ্রাহক যশোদা ঋষি দাসের পরিবারের সদস্যরা হঠাৎ করেই বলাইয়ের উপর চড়াও হন এবং মারধর করেন।

জানা গেছে, অভিযুক্ত পরিবারটি কয়েক মাস আগে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিল। নির্ধারিত কিস্তি আদায় করতে গেলে কোনও কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে বলে দাবি সহকর্মীদের।

ঘটনার খবর পেয়ে ফাইন্যান্স কোম্পানির অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বলাই শব্দকরকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top