News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শরিক দলের বিরুদ্ধে কটুক্তি বন্ধ না হলে সরকার ছাড়ার ইঙ্গিত প্রদ্যোতের
Image

শরিক দলের বিরুদ্ধে কটুক্তি বন্ধ না হলে সরকার ছাড়ার ইঙ্গিত প্রদ্যোতের

আগরতলা, ৫ ফেব্রুয়ারি: শরিক দলকে নিয়ে কিছু বিজেপি নেতৃত্বের মন্তব্য ঘিরে প্রকাশ্যে অসন্তোষ জানালেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপির একাংশের নেতৃত্ব যদি তাঁদের বক্তব্যে সংযম না দেখান, তাহলে তিপরা মথা সরকারে থাকবে কি না, তা নিয়ে ভাবতে বাধ্য হবে।

প্রদ্যোত কিশোর দেববর্মণ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো। কিন্তু প্রদেশ বিজেপির কিছু নেতা যেভাবে শব্দ চয়ন করছেন, তা বিরোধী দলের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়, অথচ সেই ভাষাই তারা শরিক দলের বিরুদ্ধে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি।

কেন্দ্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। তাঁদের উপস্থিতিতেই যে সমঝোতা হয়েছে, তা আগামী দিনে কার্যকর হলে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (এডিসি)-র জন্য দিল্লি থেকে সরাসরি অর্থ বরাদ্দ করা হবে। এতে অনেকের রাজনৈতিক দোকান বন্ধ হয়ে যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক ও আপত্তিকর বিষয় হল, কিছু নেতা তার মা-কে নিয়েও অশালীন ও অসহনীয় মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানান তিনি।

প্রদ্যোতর কথায়, যারা তিপরা মথার বিরুদ্ধে অসাংবিধানিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, ভবিষ্যতে তাঁদের রাজনৈতিক সুবিধা আর থাকবে না। তাই কারও বিরুদ্ধে আক্রমণ করার আগে শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এমনকি বিজেপির সঙ্গে এডিসি নির্বাচনে জোট নিয়েও সন্দেহ রয়েছে বলে দাবি প্রদ্যোতের।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top