News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জল জীবন মিশনের পাম্প আছে, তবু জল নেই বহু বাড়িতে, ঠিকাদারি গাফিলতিতে চরম ভোগান্তি
Image

জল জীবন মিশনের পাম্প আছে, তবু জল নেই বহু বাড়িতে, ঠিকাদারি গাফিলতিতে চরম ভোগান্তি

চড়িলাম, ২৪ জানুয়ারি: জল জীবন মিশন প্রকল্পের আওতায় পানীয় জলের পাম্প মেশিন বসানো হলেও একাধিক পরিবারে মিলছে না জল। সংশ্লিষ্ট ডিডব্লিউএস (ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন) দপ্তরের নীরব ভূমিকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকায় কয়েক বছর আগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি পাম্প মেশিন স্থাপন করা হয়। বর্তমানে ওই পাম্প মেশিনটি নিয়মিত চালু থাকলেও এলাকার সব পরিবার সমানভাবে জল পাচ্ছে না।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় ঠিকাদাররা অত্যন্ত নিম্নমানের পাইপলাইন বসিয়েছিলেন। ফলে জলের চাপ বাড়লেই বিভিন্ন জায়গায় পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে। এর জেরেই বহু পরিবারে জল পৌঁছাচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হলেও বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের তরফে প্রতি ঘরে জল পৌঁছানোর জন্য যথাযথ অর্থ বরাদ্দ করা হলেও ঠিকাদারি দুর্নীতির কারণেই আজ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।

এলাকাবাসীরা জানান, প্রতিদিন নিয়ম মেনে পাম্প চালানো হলেও কিছু নির্দিষ্ট পরিবার একেবারেই পানীয় জল পাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অন্য এলাকা বা দূরবর্তী উৎস থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তাদের।

স্থানীয়দের অনেকেরই ক্ষোভ, “মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় জল নিয়ে এই ধরনের প্রতারণা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” শনিবার সকালে ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এলাকাবাসীর দাবি, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন দ্রুত হস্তক্ষেপ করে পাইপলাইন সংস্কারসহ স্থায়ী সমাধানের ব্যবস্থা নেয়, যাতে প্রকল্পের সুফল সত্যিই সাধারণ মানুষের কাছে পৌঁছায়।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top