News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা, সোনামুড়ায় বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক সহ ৫ জন
Image

রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা, সোনামুড়ায় বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক সহ ৫ জন

আগরতলা, ২১ জানুয়ারি: সোনামুড়া বাতাদোলা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের সময় ৫ জনকে আটক করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে ৮১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা এই অভিযান চালায়। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক ও চারজন ভারতীয় নাগরিক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক বাংলাদেশি নাগরিকের নাম ধনঞ্জয় ধর (৫৯)। এছাড়াও আটক চার ভারতীয় নাগরিকের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং একজন ত্রিপুরার। ভারতীয় নাগরিকদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা, তাদের নাম তপন কুমার ঘোষ (৫৬), সৈকত চৌধুরি (৫৫), অজিত কুমার দাস (৪২) এবং রবিন মিয়া (২২)। রবিন মিয়ার বাড়ি সোনামুড়া থানা এলাকায় বলে জানা গেছে।

আটকের পর বিএসএফ জওয়ানরা তাদের সোনামুড়া থানায় হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top