News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম রাজ্য কমিটির বৈঠক শুরু, আলোচনায় উঠল পরাজয়ের কারণ
Image

সিপিএম রাজ্য কমিটির বৈঠক শুরু, আলোচনায় উঠল পরাজয়ের কারণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ চরম বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সদস্য ক্ষমতাচ্যুত সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠকে শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে৷ বৈঠকে যোগ দিতে রাজ্যে এসেছেন সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ মঙ্গলবার বিকেল ৪৩০টা থেকে সিপিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে যোগ দিতে এদিন সকালে রাজ্যে এসে পৌঁছেছেন সিপিআইএম এর প্রবীণ নেতা তথা প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত৷ রাজ্যে এসেই তিনি খয়েরপুর, মজলিশপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন৷ পার্টির অভিযোগ মোতাবেক যে সমস্ত এলাকাগুলিতে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, সে সমস্ত স্থানগুলি তিনি পরিদর্শন করেছেন৷ পার্টি সূত্রে জানা গেছে, বিকেল ৪৩০ টা থেকে সিপিআইএম রাজ্য কমিটি বৈঠক শুরু হয়েছে৷ এই বৈঠক যথেষ্ট তাৎযপূর্ণ৷ নির্বাচনে পরাজয়ের পর পার্টির এটাই দ্বিতীয় রাজ্য কমিটির বৈঠক৷ চলতি মাসে ১৮ তারিখ থেকে হায়দরাবাদে পার্টি কংগ্রেস শুর হচ্ছে৷ এই প্রথম পার্টি কংগ্রেসে সিপিআইএম এর সাংগঠনিকভাবে নির্বাচিত সদস্যরা যাচ্ছেন না৷ কারণ পার্টির রাজ্য সম্মেলন এখনও হয়নি৷ নির্বাচনী বিপর্যয়ের পর রাজ্য সম্মেলনে করা সম্ভব হয়নি৷ এমতাবস্থায় রাজ্যে এক সময়ের ক্ষমতাসীন দল এখন ক্ষমতায় হারিয়ে মাত্র এক মাসের মাথায় সংকটে ভুগতে শুরু করেছে৷ এই অবস্থায় প্রকাশ কারাতের আগমন যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে৷ রাজ্য কমিটির বৈঠক মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে৷ বুধবার সকাল ১০টা থেকে পুনরায় বৈঠক শুরু হবে৷ পার্টি সূত্রে জানা গেছে, বুধবার দিনের দ্বিতীয়ার্ধে পার্টির রাজ্য কমিটির বৈঠক শেষ হবে এবং তার পরেই প্রকাশ কারাত রাজ্য ত্যাগ করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top