News Flash

  • Home
  • Uncategorized
  • দল ও সরকারের মধ্যে সমন্বয় গড়ার বিশেষ প্রচেষ্টা বিজেপি-র
Image

দল ও সরকারের মধ্যে সমন্বয় গড়ার বিশেষ প্রচেষ্টা বিজেপি-র

আগরতলা, ৯ এপ্রিল, (হি.স.) : বিজেপি পরিচালিত এনডিএ সরকার এবং শাসকদলের মধ্যে সমন্বয় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য পালা করে দলের নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলবেন।
সরকার গঠনের একমাস অতিবাহিত হয়ে গেছে। এই অবস্থায় সরকার এবং দলের মধ্যে সামঞ্জস্য রাখার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন বিজেপি নেতৃত্ব এবং সরকারপ্রধান। সে অনুযায়ী আপাতত ঠিক হয়েছে, প্রত্যেক মন্ত্রী তাঁদের আবাসে জনদরবারে বসবেন সপ্তাহে দুদিন করে। প্রত্যেক বিধায়কও অনুরূপভাবে জনদরবারে বসবেন।
একই সঙ্গে এখন থেকে বিজেপির প্রত্যেক মন্ত্রী প্রদেশ কার্যালয়ে সপ্তাহে দুদিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করতে বৈঠকে বসবেন বলে ঠিক হয়েছে। সোম এবং বৃহস্পতিবার দুদিন পালা করে এনডিএ সরকারের প্রধান শরিক বিজেপির সাত মন্ত্রী দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রদেশ কার্যালয়ে এসে বৈঠক করবেন। বেলা ১২টা থেকে দুটো পর্যন্ত এই বৈঠকের সময় ধার্য করা হয়েছে।
সোমবার থেকে এই বৈঠক পর্ব শুরু হয়েছে। সোমবারের প্রথম বৈঠক করেন সমাজকল্যাণ উন্নয়নমন্ত্রী সান্ত্বনা চাকমা। বৈঠক চলে দীর্ঘক্ষণ।
উল্লেখ করা যেতে পারে, বিজেপির প্রত্যেক মন্ত্রী এবং বিধায়কের জনদরবারে প্রচুর পরিমাণে লোক সমাগম হচ্ছে। আর জনতার ভিড় উপলব্ধি করে সরকার এবং দলীয় নেতৃত্ব জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষায় এ ধরনের পদক্ষেপগুলি নিচ্ছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে আরও বেশি অবগত করার জন্য আগামী কয়েক দিনে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top