News Flash

Image

বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ আটক দুই

আগরতলা, ১৪ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে মহালয়ার ভোরে খোয়াই পহরমুড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ড্রাগস, হেরোইন, নগদ ৫১ হাজার ৮১০ টাকা সহ একজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। 

খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে  জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ প্রহর মরার ওই বাড়িতে হানা দেয়। হানা দিয়ে যথারীতি সাফল্য পায় পুলিশ। পুলিশ জানিয়েছে বেশ কিছুদিন ধরেই বাড়ির মালিক বাড়িতে নেশা জাতীয় সামগ্রী মজুদ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এসব নেশা সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও পাচার করা হত বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।

উল্লেখ্য খোয়াই সীমান্তবর্তী এলাকার সহ শহর ও শহরতলীতে নেশা কারবারি ও নেশাখোরদের দৌরাত্ম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে বিস্তীর্ণ এলাকা । যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মাঝে মধ্যে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলেও নেশাখোরদের দৌরাত্ম পুরোপুরি বন্ধ করা কষ্টকর হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনের একার পক্ষে এ ধরনের ভয়ংকর প্রবণতা বন্ধ করা সম্ভব নয়।

 মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সমাজ সচেতন সকল অংশের জনগণকে এগিয়ে আসতে হবে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই সকলকে নেশা বিরোধী অভিযানে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। 

মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য যে অঙ্গীকার গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবেই অপারেশন সঞ্জীবনী  চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ধরনের অভিযানে প্রতিনিয়তই সাফল্য পাচ্ছে পুলিশ ও প্রশাসন। এক্ষেত্রে সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন মহকুমা পুলিশ আধিকারিক। 

Releated Posts

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top