News Flash

Image

চার কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ১৪ অক্টোবর: মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে সারা রাজ্য জুড়ে নেশা বিরোধী অভিযান পুলিশ চালিয়ে যাচ্ছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলা পুলিশের হাতে সাড়ে চার কোটি টাকার ওপর ইয়াবা ট্যাবলেট সহ চালক গ্রেপ্তার।

ঘটনার বিবরণে জানা যায় ,গোপন সূত্রের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ ওসির নেতৃত্বে উৎপেতে বসেছিল। চলছিল একের পর এক তল্লাশি। সেই তল্লাশিতে এন এল ০১ এল ৭১০৯ নম্বরের ১২ চাকার লরিতে  সিমেন্ট বোঝাই ছিল। লরির গোপন চেম্বার থেকে সাড়ে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । এই নেশা জাতীয় ট্যাবলেট খোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যার মূল্য রয়েছে সাড়ে চার কোটি টাকার ওপর বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। চালক দেবব্রত দেকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার বাড়ি গোমতী জেলার উদয়পুরে। এমবিপিএস এর ধারায় একটি মামলা নিয়ে উত্তর জেলা পুলিশ জোড় তল্লাশি জানিয়ে রেখেছে।

ধারণা করা হচ্ছে বাঙালির মহোৎসব দুর্গাপূজা যত এগিয়ে আসছে এই সুযোগকে কাজে লাগিয়ে নেশা কারবারীরা রাজ্যে নেশার জাল ছড়িয়ে দিয়ে একটা বিশাল অংকের অতিরিক্ত কামাই করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। কারণ এই সময়টা পুলিশকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বেশি ভাবতে হয় এবং সবাই ব্যস্ত থাকে রাজ্যের মানুষকে শান্তি সম্প্রীতির মধ্যে পূজার দিনগুলি কেমন করে উপহার দেওয়া যায়। এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করলেও উত্তর জেলা পুলিশ তাদের নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে পুলিশ সূত্রের খবর। তবে ইদানিং রাজ্যের মধ্যেও যুব সমাজের একটা অংশ এই ট্যাবলেটের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top