News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

ধর্মনগর, ১৪ অক্টোবর: ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের দেড় কিলোমিটার রাস্তা বেহাল দশা। একাধিকবার এবিষয়ে যোগাযোগ করা হলে কাজের কাজ কিছুই হচ্ছে না. তাই বাধ্য হয়ে র্মনগর কদমতলা মূল সড়কের সোনারূপাসা এলাকায় পথ অবরোধের নামলেন গ্রামবাসীরা।

 উল্লেখ্য এই দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ২৭ জুন একবার একই রাস্তায় একই জায়গায় অবরোধ করেছিল গ্রামবাসীরা। তখন পূর্ত দপ্তরের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং কুমারঘাট থেকে সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার এসে গ্রামবাসীকে আশ্বাস দিয়েছিল যে ২৫ বছর যাবত রাস্তার সংস্কার হচ্ছে না তা অতি সত্তর সংস্কার করে দেওয়া হবে। কিন্তু সাড়ে তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও রাস্তার সংস্কারে হাত না দেওয়ায় অবশেষে গ্রামবাসীরা পুনরায় শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর সকাল দশটা থেকে ধর্মনগর কদমতলা মূল সড়ক অবরোধে নামে। অবরোধের জেরে যান চলাচল স্তব্দ হয়ে পড়ে। আজ গ্রামবাসীরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বসে যে সংস্কারের কাজ শুরু না হলে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে। দপ্তরের কর্মকর্তারা যোগাযোগ করে ও কোন লাভ হয়নি। অবশেষে চার ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর সরাসরি ঠিকাদার দিয়ে এলাকায় মালপত্র পাঠিয়ে কাজ শুরু করতে বাধ্য হয় পূর্ত দপ্তর।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top