News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কংগ্রেসের এক সক্রিয় কর্মী
Image

দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কংগ্রেসের এক সক্রিয় কর্মী

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১০ অক্টোবর:দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত কংগ্রেস দলের এক সক্রিয় কর্মী । অভিযোগ ১৫-২০ জন যুবকের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন তিনি। প্রাপ্ত সংবাদে জানা যায় যে কৈলাশহর পুরপরিষদের অধীনে দুর্গাপুর ১৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তপন দাস, তিনি একজন কংগ্রেস দলের সক্রিয় কর্মী।  উনি বিগত কয়েক মাস পূর্বে কৈলাসহর ডিডাব্লিউএস দপ্তর থেকে একটি কাজের বরাত পান। তখনই নাকি কয়েকজন যুবক মিলে উনার বাড়িতে যায় এবং উনাকে হুমকি প্রদর্শন করে যে উনি যেন সেই কাজটি উইথড্র করে নেন। কিন্তু উনি এমন কিছুই করেননি। এর পরিপ্রেক্ষিতে উনার বাড়িতে ইটপাটকেলও ছুড়েছিল বিগত কয়েকদিন পূর্বে, চার পাঁচজন যুবক। এমনই অভিযোগ রয়েছে। উনি এই বিষয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। অভিযোগ সন্ধ্যাবেলা তিনি উনার স্কুটি নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যানগর এলাকায় ১৫-২০ জন যুবক মিলে উনার স্কুটিটিকে দাঁড় করায় এবং মাটিতে ফেলে উনাকে লাথি মারতে থাকে।

 লাঠি দিয়ে সারা শরীরের মধ্যে বেধড়ক মারপিট চালায়। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে উনার হাতের মধ্যে, যার ফলে উনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে উনাকে তড়িঘড়ি নিয়ে আসে কৈলাসহর আরজিএম হাসপাতালে। বর্তমানে তিনি কৈলাশহর আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি উনার হাতের মধ্যে সেলাই লাগে । কৈলাসহর  রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসার বাহিনী। এসে ঘটনার তদন্ত শুরু করেছে । পরবর্তীকালে  রাত নয়টা নাগাদ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের নাম ধাম দিয়ে কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় এবং জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাশহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026

পৈতৃক সম্পত্তির প্লান্টেশনের বাউন্ডারি ক্ষতিগ্রস্ত, ঘটনাস্থলে পাতালকন্যা

কল্যাণপুর, ১৯ সেপ্টেম্বর: দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি কেটে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top