News Flash

  • Home
  • দেশ
  • বিভিন্ন দাবির ভিত্তিতে হাফলঙে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ প্রদর্শন
Image

বিভিন্ন দাবির ভিত্তিতে হাফলঙে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ প্রদর্শন

হাফলং (অসম), ৯ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার হাফলং জেলা কমিশনার কার্যালয়ের সামনে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেছেন। সমগ্র রাজ্য জুড়ে গত ৩ অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা তাঁদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ঘোষণা করে প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের যে দাবি তা অবিলম্বে পূরণ না হলে তাদের প্রতিবাদী কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ওই সময় তাঁরা কোনও কাজ করবেন না বলে সোমবার বিক্ষোভ কর্মসূচিতে শামিল অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা জানিয়ে দিয়েছেন।

তাঁদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনও কার্যলায় নেই। অনেক সময় তাঁদের খোলা আকাশের নীচে বা গাছের নীচে বসে কাজ করতে হয়। তার পরও তাঁরা তাঁদের নায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের জন্য সরকারের পক্ষ থেকে মোবাইল ফোন দেওয়া হয়েছে, এ সব মোবাইল ফোন একেবারেই ভালো নয়। তাই তাঁদের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। এমন-কি, তাঁদের কাজের জন্য মাসিক যে সাম্মানিক প্রদান করা হয় তা অতি ন্যূনতম। তাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক যথাক্রমে ১২ হাজার ও ১০ হাজার টাকা করে প্রদান করতে হবে।

এদিকে সোমবার প্রতিবাদে শামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন, আগামী ১২ অক্টোবরের মধ্যে সরকারকে তাঁদের পারিতোষিক বাবদ ৪ লক্ষ টাকা, সহায়িকাদের পারিতোষিক বাবদ ৩ লক্ষ টাকা এবং মিনি সহায়িকাদের জন্য পারিতোষিক ২ লক্ষ টাকা মিটিয়ে দিতে হবে, না-হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।

তাছাড়া ডিমা হাসাও জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিকের টাকা নিয়মিত প্রদানের পাশাপাশি তাঁদের এরিয়ার বাবদ বকেয়া নিয়মিত প্রদান করতে হবে। এছাড়া চাকরির সময়সীমা বৃদ্ধি করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নতুন কার্যালয় ভবন, ভালো মোবাইল ফোন সহ শিক্ষাগত যোগ্যতা অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মীদের সুপারভাইজার পদে পদোন্নতী দিতে হবে বলে দাবি অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের।

Releated Posts

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026

মমতার আদালতে যাওয়ার আহ্বান উপেক্ষা, পরাজয় মেনে নিলেন তৃণমূলের অধিকাংশ প্রার্থী

কলকাতা, ২২ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল কংগ্রেসের অধিকাংশ প্রার্থীই ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হননি।…

ByByNews Desk Jun 22, 2026

ঋণ ব্যবস্থাপনা ও শিল্প পুনরুজ্জীবনের প্রত্যাশায় আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত।…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top