News Flash

  • Home
  • দেশ
  • আইএনডিআই জোটের ক্ষমতার প্রভাব প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় স্পষ্টভাবে দৃশ্যমান : খাড়গে
Image

আইএনডিআই জোটের ক্ষমতার প্রভাব প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় স্পষ্টভাবে দৃশ্যমান : খাড়গে

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : আইএনডিআই জোটের ক্ষমতার প্রভাব প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় স্পষ্টভাবে দৃশ্যমান। বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সোমবার দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে অনুষ্ঠিত কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে খাড়গে বলেছেন, “তিনটি বৈঠকের পর, আইএনডিআই জোট এগিয়ে চলেছে ; এই জোটের ক্ষমতার প্রভাব প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।” খাড়গে আরও বলেছেন, “বিধানসভা, লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, দলের জন্য সতর্ক সমন্বয়, শৃঙ্খলা, ঐক্যের সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।”
দিল্লিতে কংগ্রেস সদর দফতরে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী এবং কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও বৈঠকে যোগ দেন। খাড়গে আরও বলেছেন, “কংগ্রেস ক্রমাগত দেশব্যাপী জাতিগত জনগণনার দাবি উত্থাপন করছে; অথচ এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব বিজেপি।” খাড়গে জোর দিয়ে বলেছেন, ২০২৪ সালে ক্ষমতায় আসার পর, আমরা ওবিসি মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে মহিলাদের সংরক্ষণ বাস্তবায়ন করব। তিনি আরও বলেছেন, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচনের জন্য আমাদের কার্যকর কৌশল তৈরি করতে হবে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top