News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা ফেরার পথে হড়পা বানে ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার পরিদর্শন করলেন রাজ্যপাল
Image

কলকাতা ফেরার পথে হড়পা বানে ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার পরিদর্শন করলেন রাজ্যপাল

দার্জিলিং, ৮ অক্টোবর (হি.স.): দার্জিলিং সফর শেষ করে রবিবারই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং থেকে ফেরার পথে হড়পা বানে ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার পরিদর্শনে যান রাজ্যপাল। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি কথা বলেন দুর্গতদের সঙ্গেও। দুর্গতদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন আনন্দ বোস।

দার্জিলিং সফর শেষ করে রবিবার বিকেলেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি কলকাতায় ফেরার পথে হড়পাবানে বিপর্যস্ত কালিম্পং জেলার তিস্তাবাজারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “মেঘভাঙা বৃষ্টিতে বাঁধ ভাঙা জলে তিস্তানদী প্রকৃতিতে যে ধ্বংসলীলা চালিয়েছে তাতে অভাবনীয় ক্ষতি হয়েছে পাহাড়ে। প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন, এখনও বহু মানুষ নিখোঁজ। বহু মানুষের সহায় সম্বল চলে গিয়েছে তিস্তার কবলে যা অত্যন্ত দুঃখের। পরিস্থিতি মোকাবিলায় সরকারি বেসরকারি সব সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিন তিস্তাবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কার্শিয়ং হয়ে তিনি সড়কপথে রওনা দেন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। বাগডোগরা থেকে বিকেলের বিমানেই উড়ে যান কলকাতায়।

এদিকে, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্না মঞ্চ থেকে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত রাজ্যপালের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে না ততদিন পর্যন্ত রাজভবনের সামনে ধর্না চালিয়ে যাবেন । রাজ্যপালের কাছেই তুলে দেবেন ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের ৫০ লক্ষ চিঠি। তাহলে আজই কি কলকাতায় ফিরে অভিষেকদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top