News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের পুনেতে গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৪ জন
Image

মহারাষ্ট্রের পুনেতে গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৪ জন

মুম্বই, ৭ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রের পুনে জেলায় শুক্রবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পাঁচ জনকে পিষে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে, চার জন আহত হয়েছে। আহত চারজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশ্রামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মদ্যপ গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গাড়ির চালক উমেশ হনুমন্ত ওয়াঘমারে (৪৮ বছর) এবং গাড়ির মালিক নটরাজ বাবুরাও সূর্যবংশী (৪৪ বছর) অলকা চক এলাকায় জেড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। দুজনেই গাড়িতে মদ্যপ অবস্থায় ছিল। চালক উমেশ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারী এক যুবককে ধাক্কা মারে এবং একটি দুচাকার গাড়িতে থাকা চারজনকে পিষে দেয়। ঘটনাস্থলেই পথচারী বিশ্বনাথ উপদের মৃত্যু হয়। গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top