News Flash

  • Home
  • দেশ
  • অরুণাচলে মন্ত্রীর বাংলোয় গার্ড রুমে উদ্ধার গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলের মৃতদেহ
Image

অরুণাচলে মন্ত্রীর বাংলোয় গার্ড রুমে উদ্ধার গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলের মৃতদেহ

ইটানগর, ৫ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের ক্রীড়ামন্ত্রী মামা নাতুংয়ের ব্যক্তিগত বাংলোর গার্ড রুমে গুলিবিদ্ধ অবস্থায় রাজ্য পুলিশের জনৈক কনস্টেবলের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি ১ নম্বর এএপি ব্যাটালিয়নের কনস্টেবল কাবাক সোনির বলে শনাক্ত করেছে পুলিশ। কাবাক সোনি সেনকি ভিউতে ক্রীড়ামন্ত্রী নাতুংয়ের ব্যক্তিগত বাংলোয় সেন্ট্রি হিসেবে নিয়োজিত ছিলেন।

মৃত জওয়ানের দেহে একটি বুলেটের ক্ষত রয়েছে। এই ক্ষত দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই সন্দেহ করলেও মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

পুলিশের এক সূত্রের দাবি, ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোররাত ১-টা থেকে ৩-টার মধ্যে সংঘটিত হয়েছে। নিহতের মাথায় ৯ এমএম কারবাইন মেশিনগান থেকে একটি গুলি ছোঁড়া হয়েছিল। মৃতদেহের পাশে একটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নিতি বিহার থানায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

এএপি ব্যাটালিয়নের কনস্টেবল কাবাক সোনির মৃতদেহ নাহরলগুনে অবস্থিত তমো রিবা ইনস্টিটিউট অব হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স-এ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন নিতি বিহার থানা কৰ্তৃপক্ষ।

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top