News Flash

  • Home
  • দেশ
  • তিস্তা নদী থেকে উদ্ধার তিনটি দেহ
Image

তিস্তা নদী থেকে উদ্ধার তিনটি দেহ

ময়নাগুড়ি, ৫ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির ময়নাগুড়ির দক্ষিণ ধর্মপুর তিস্তা নদী থেকে উদ্ধার হল তিনটি দেহ। অনুমান, সেখানে আরও দেহ আটকে রয়েছে। দেহগুলি সবকটি সিকিমে হড়পা বানে নিখোঁজদের বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত দেহগুলির পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দক্ষিণ ধর্মপুর এলাকায় তিস্তা নদীতে নৌকা নামিয়ে দেহগুলিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ এবং বিএসএফের জওয়ানরা। প্রসঙ্গত, বুধবার মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক হ্রদ ভেঙে বিপুল জলরাশি উপচে পড়ে তিস্তায়। নিহত হয়েছেন ১৪ জন । নিখোঁজ শতাধিক। অন্তত ১৪ টি ব্রীজ সিকিমে ভেঙে পড়েছে। আটকে রয়েছেন ৩০০০ এরও বেশি পর্যটক। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে গিয়েছে। তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিনও কিছু এলাকায় ছোট বড় ধস নেমেছে বলে জানা গিয়েছে। ফলে যেকোনও সময় আরও বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।

Releated Posts

এক সপ্তাহ পর ভারতে গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম, বার্তা সম্পাদনা ফিচারে নিষেধাজ্ঞা বহাল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): প্রায় এক সপ্তাহের অস্থায়ী নিষেধাজ্ঞার পর মঙ্গলবার ভারতে গুগল প্লে স্টোরে ফের উপলব্ধ হল…

ByByNews Desk Jun 23, 2026

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top