News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল আইআইএমসি-র ৫৫-তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Image

আগামীকাল আইআইএমসি-র ৫৫-তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-এর ৫৫-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামীকাল ১০ জানুয়ারি আইআইএমসি-র ৫৫-তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আইআইএমসির চেয়ারম্যান আর জগন্নাথন এবং মহানির্দেশক ডঃ অনুপমা ভাটনাগরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুধবার সকাল ১০টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠানে আইআইএমসি নতুন দিল্লি এবং এর পাঁচটি আঞ্চলিক কেন্দ্র ঢেঙ্কনাল, আইজল, অমরাবতী, কোট্টায়াম এবং জম্মুর সদস্যরাও অংশগ্রহণ করবেন। সমাবর্তন অনুষ্ঠানে আইআইএমসি দিল্লি এবং এর সমস্ত কেন্দ্রের স্নাতকোত্তর ডিপ্লোমাপ্রাপ্তদের শংসাপত্র প্রদান করা হবে। ২০২১-২২ এবং ২০২২-২৩ ব্যাচের শিক্ষার্থীদের এই শংসাপত্র প্রদান করা হবে। এছাড়া উভয় ব্যাচের ৬৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top