News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য দুই পরিবার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য দুই পরিবার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩১ ডিসেম্বর : জাতীয় সড়ক সম্প্রসারণের জেরে চরম দুর্ভোগে পড়েছেন দুটি অসহায় পরিবার। করবুক মহকুমার অন্তর্গত ছিলাছড়ি ব্লকের আইলমারা এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন ভেঙে পড়েছে তাদের বসতবাড়ি। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন ওই পরিবার দুটি।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সদস্য সাথই মগ ও সালং মগ। বাড়িঘর সম্পূর্ণ ভেঙে যাওয়ায় তারা রাস্তার পাশেই নিজেদের সামান্য আসবাবপত্র রেখে অস্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই রান্নাবান্না করে, খাওয়া-দাওয়া সেরে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে শিশু ও বৃদ্ধ সদস্যদের নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারগুলির।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে প্রশ্ন উঠছে, জাতীয় সড়ক সম্প্রসারণের মতো বড় প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে প্রশাসনের দায়িত্ব কি আদৌ যথাযথভাবে পালন করা হচ্ছে?

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top