News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী “ইমাম মাহমুদে কাফেলা” সংগঠনের সক্রিয় সদস্য আটক
Image

বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী “ইমাম মাহমুদে কাফেলা” সংগঠনের সক্রিয় সদস্য আটক

আগরতলা, ৩০ ডিসেম্বর: ত্রিপুরা পুলিশ, আসাম পুলিশ ও অন্যান্য সহযোগী ইউনিটের যৌথ অভিযানে মঙ্গলবার সকালে আগরতলার পশ্চিম থানাধীন জয়পুর এলাকা থেকে বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইমাম মাহমুদে কাফেলা-র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম জাগির মিয়া (৩৩)। তিনি জয়পুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জাগির মিয়া ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়ের হওয়া এসটিএফ থানার মামলা নং ০৬/২০২৫-এর সঙ্গে জড়িত থাকায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিএনএস, ২০২৩-এর ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫০/১৫২/১১৩(৫) এবং ইউএপিএ, ১৯৬৭-এর ধারা ১০/১৩/১৬/৩৮/৩৯/৪০ অনুযায়ী একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জাগির মিয়া “ইমাম মাহমুদে কাফেলা” নামক একটি উপ-সংগঠনের সক্রিয় সদস্য। এই সংগঠনটি নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবি (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ)-এর একটি আদর্শিক শাখা হিসেবে কাজ করে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top