News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম বিদায়ের পর ত্রিপুরা এগোচ্ছে, কিন্তু বাংলা পিছিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

বাম বিদায়ের পর ত্রিপুরা এগোচ্ছে, কিন্তু বাংলা পিছিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

কলকাতা, ২০ ডিসেম্বর: কমিউনিস্টরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। কিন্তু ত্রিপুরাবাসী বিজেপিকে সুযোগ দিয়েছে। বাম বিদায়ের পর ত্রিপুরা এগোচ্ছে। কিন্তু, বাংলা পিছিয়ে যাচ্ছে। তাই বিজেপিকে একটা সুযোগ দিন। আজ পশ্চিমবঙ্গে রানাঘাটে ২০১৮ থেকে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার দ্বারা চলমান সার্বিক বিকাশ ধারার প্রসঙ্গ তুলে ধরে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, বিজেপিকে একটা সুযোগ দিন। ডবল ইঞ্জিন সরকার গড়তে দিন, দেখুন কত দ্রুত উন্নয়ন হয়। ত্রিপুরাবাসী আমাদের সুযোগ দিয়েছে। আমরা উন্নয়ন করেছি। এরপরেই তিনি বলেন, বাংলার এমন সরকার দরকার, যারা দ্রুত গতিতে উন্নয়ন করবে।

এদিন তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে যে মহাজঙ্গলরাজ চলছে, তা থেকে বিজেপি সরকার মুক্তি দেবে। পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিজেপি পুরোদমে কাজ করবে। এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। বামেরা ৩০ বছর ধরে ত্রিপুরাকে বরবাদ করেছিল। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দিয়েছে। ত্রিপুরায় আমরা উন্নয়নের কাজ করছি। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসন শেষ হয়েছে। কিন্তু, তৃণমূল সরকার এসে এরাজ্যকে আরও পিছিয়ে দিয়েছে।তাই, ত্রিপুরা দ্রুতগতিতে এগিয়ে চলেছে, পিছিয়ে চলেছে বাংলা, এমনটাই আক্রমণ করেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top