News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র জনআন্দোলনের মুখে প্রসেনজিৎ সরকার কাণ্ডে পুলিশের বড় সাফল্য, করিমগঞ্জ থেকে গ্রেফতার তিন মূল অভিযুক্ত, পলাতক আরও দু’জন
Image

তীব্র জনআন্দোলনের মুখে প্রসেনজিৎ সরকার কাণ্ডে পুলিশের বড় সাফল্য, করিমগঞ্জ থেকে গ্রেফতার তিন মূল অভিযুক্ত, পলাতক আরও দু’জন

ধর্মনগর, ১৮ ডিসেম্বর : প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে অবশেষে উল্লেখযোগ্য সাফল্য পেল উত্তর জেলার পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের টানা আন্দোলন ও প্রবল জনচাপের মুখে বুধবার গভীর রাতে আসামের করিমগঞ্জ এলাকা থেকে মামলার তিন মূল অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে যুক্ত আরও দু’জন অভিযুক্ত এখনও পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করিমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করা হয়। গ্রেফতারের পর কড়া নিরাপত্তার মধ্যে ধৃতদের উত্তর জেলার আদালতে তোলা হলে আদালত চত্বরে শতাধিক সাধারণ মানুষের ভিড় জমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদালতের নির্দেশে তিন অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আদালত থেকে জেল কারাগারে নিয়ে যাওয়ার সময়ও জনতার তীক্ষ্ণ নজরদারি ও উত্তেজনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের দাবি ছিল প্রসেনজিৎ সরকারের মৃত্যুর সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ড ঘিরে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। একাধিক সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ন্যায়বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন। সেই প্রেক্ষাপটে পুলিশের এই সাফল্যকে আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

পুলিশ জানিয়েছে, পলাতক বাকি দুই অভিযুক্তকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলার তদন্ত আরও জোরদার করা হয়েছে, যাতে এই মৃত্যুকাণ্ডের সমস্ত দিক উন্মোচিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।

এদিকে, আজ অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত মামলার অভিযুক্তদের ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ চাইলে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানান সরকারি আইনজীবী। এদিন তিনি আরও বলেন, মামলা নম্বর ১২২ ধর্মনগর ২০২৫ এবং ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারায় মামলা রুজু করেছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top