News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনপুরে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা, সর্বস্ব লুট
Image

কাঞ্চনপুরে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা, সর্বস্ব লুট

আগরতলা, ১৭ ডিসেম্বর : কাঞ্চনপুর সাতনালা এলাকায় গুরুপদ বিশ্বাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে। ওই ঘটনার গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাড়ির মালিক গুরুপদ বিশ্বাস স্বপরিবারে কৈলাসহরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে যান। গতকাল বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজা ভাঙা এবং আলমারি ও লকারসহ ঘরের সমস্ত আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির মালিকের অভিযোগ, ঘরে থাকা সমস্ত স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে চোরের দল।

ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top