News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গতানুগতিক পুরানো চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যাঙ্কগুলিকে নতুন চিন্তাভাবনা করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

গতানুগতিক পুরানো চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যাঙ্কগুলিকে নতুন চিন্তাভাবনা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর:
বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ার জন্য গ্রামে বসবাসকারী মহিলাদের স্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ গুরুত্ব দিয়েছেন। গ্রামীণ এলাকার মহিলাদের স্বাবলম্বী করে তুলতে স্বসহায়ক দল গঠন করা হচ্ছে। তাদের ঋণ দেওয়ার জন্য স্টেট কো-অপারেটিভব্যাঙ্ক কে আরও তৎপর হতে হবে। যেসব স্বসহায়ক দল ঋণ নিয়ে সময়মতো ঋণ পরিশোধ করছে তাদের পরবর্তী ঋণ দেওয়ার কাজ আরও সহজতর করতে হবে। আজ সচিবালয়ের কনফারেন্স হলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, গতানুগতিক পুরানো চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যাঙ্কগুলিকে নতুন চিন্তাভাবনা করতে হবে। ল্যাম্পস ও প্যাক্সগুলির সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজের ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ব্যাঙ্ক এবং ল্যাম্পস ও প্যাক্সগুলিকেও দক্ষতা উন্নয়নের গুরুত্ব অনুধাবন করতে হবে। স্টেট কো-অপারেটিভব্যাঙ্কের পরিচালন ব্যবস্থা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা প্রভৃতি বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজ খবর নেন।

বৈঠকে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ল্যাম্পস ও প্যাক্সগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। ব্যাঙ্কের চেয়ারম্যান এন দত্তও আলোচনা করেন। ব্যাঙ্কের এমডি ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সভায় আলোচনা করেন মুখ্যসচিব জে কে সিনহা, সমবায় দপ্তরের সচিব তাপস রায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ সমবায় দপ্তরের আধিকারিকগণ।

এছাড়াও আজ মহাকরণের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ মার্কেট ফেডারেশন লিমিটেড বা মার্কফেডের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী মার্কফেডের কাজকর্ম নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। মার্কফেডের কাজের ক্ষেত্রে আরও গতি আনতে নতুন নতুন শাখা কার্যালয় খোলার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য পিএসইউগুলিকে সাহায্য করছে। এক্ষেত্রে পিএসইউ এবং সংশ্লিষ্ট দপ্তরকে যৌথভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মার্কফেডের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। আলোচনা করেন মুখ্যসচিব জেকে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, সমবায় দপ্তরের সচিব তাপস রায়। আলোচনা করেন মার্কফেডের এমডি যোগেশ রিয়াং।

Releated Posts

রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্ব মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ জুন: গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top