News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোমান হরফে ককবরক চালুর দাবিতে অনড় তিপরা মথা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
Image

রোমান হরফে ককবরক চালুর দাবিতে অনড় তিপরা মথা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

আগরতলা, ১৪ ডিসেম্বর: রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শনিবার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও উপজাতি কল্যাণ মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শরিক দল তিপরা মথা। দলের অভিযোগ, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের জনজাতি অংশের ভাষার উন্নয়নে আন্তরিক নয়।

রবিবার তিপরা মথা দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, ককবরক ভাষা রোমান হরফে চালু করতেই হবে। দলের নেতৃত্ব বলেন, দীর্ঘদিন ধরেই ককবরক ভাষাভাষী জনগণ রোমান হরফে ককবরক চালুর দাবি জানিয়ে আসছেন। তবে বামফ্রন্টের দীর্ঘ শাসনকালেও সেই দাবি পূরণ হয়নি।

তিপরা মথা নেতৃত্বের বক্তব্য, বামফ্রন্ট সরকারের পতনের পর তারা আশা করেছিলেন নতুন সরকার ক্ষমতায় এসে উপজাতি জনগণের ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা একটি দলীয় যোগদান সভায় যে মন্তব্য করেছেন, তা উপজাতি ভাষার বিকাশের ক্ষেত্রে অন্তরায় বলে তারা মনে করছেন।

সাংবাদিক সম্মেলনে তিপরা মথা স্পষ্ট জানিয়ে দেয়, ককবরক ভাষাকে রোমান হরফে চালু করার দাবিতে তারা আন্দোলনে বহাল থাকবে। রাজ্য সরকারের কাছে অবিলম্বে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণেরও দাবি জানানো হয়েছে। এই ইস্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top