News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গালির জবাব গালিতে নয়, কাজের মাধ্যমেই দেওয়া হবে: সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

গালির জবাব গালিতে নয়, কাজের মাধ্যমেই দেওয়া হবে: সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৪ ডিসেম্বর:  গালির জবাব কখনো পাল্টা গালি বা বুলিতে দেওয়া উচিত নয়, বরং কাজের মাধ্যমেই তার জবাব দিতে হবে—এমনই মন্তব্য করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার মোহনপুরে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীকে ঘিরে মথার পক্ষ থেকে করা কটাক্ষ ও গালাগাল প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কথা বলেন।

রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিকে সামনে রেখে কাজ করে চলেছে। বিজেপির মধ্যে জাতপাত বা বিভেদ নেই বলেও তিনি স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য।

এদিন পৃষ্ঠা প্রমুখদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি বলেন, পৃষ্ঠা প্রমুখরাই বিজেপির প্রকৃত শক্তি। ২০১৮ সালে ত্রিপুরায় যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন এসেছিল, তার নেপথ্যে পৃষ্ঠা প্রমুখদের অগ্রণী ভূমিকা ছিল। একইভাবে ২০২৩ সালের নির্বাচনে নিষ্ঠা, পরিশ্রম ও সুদৃঢ় সংগঠনিক শক্তির মাধ্যমে বিজেপি আবার সাফল্য অর্জন করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাজীব ভট্টাচার্য বলেন, আগামী ২০২৮ সালেও দেবতুল্য পৃষ্ঠা প্রমুখদের হাত ধরেই ত্রিপুরায় পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে—এই বিশ্বাস দলের অটুট রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি দলীয় কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সঞ্চার করেন।

Releated Posts

পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের, শোকে ভেঙে পড়ল পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: রাজধানীর নন্দননগর সেনপাড়া এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক দশম…

ByByReshmi Debnath May 10, 2026

রঙালী বিহু সমাজের সব অংশের মানুষের মধ্যে একতার বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে রঙালী বিহুর রৌপ্য জয়ন্তী বর্ষ…

ByByReshmi Debnath May 10, 2026

পাহাড়ি অঞ্চলে উন্নয়নের মূল হাতিয়ার সৌরশক্তি: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ মে: ত্রিপুরার দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সৌর মাইক্রোগ্রিড প্রকল্প বাস্তবায়নে…

ByByReshmi Debnath May 10, 2026

মা গৃহ পরিচারিকা, বাবা প্যারালাইজড, মেয়ে সোয়েতা সরকার উচ্চ মাধ্যমিকে ৯১.২ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ

কাঠালিয়া, ১০ মে: কাঁঠালিয়ার ছোট্ট এক ঘরে আজও লড়াইয়ের আলো জ্বলে। অভাব, অসুস্থতা আর অনিশ্চয়তার মাঝেও সেই আলো…

ByByReshmi Debnath May 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top