News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টরা ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে না:  সাংসদ বিপ্লব কুমার দেব
Image

কমিউনিস্টরা ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে না:  সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৪ ডিসেম্বর: কমিউনিস্টরা কখনোই ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম নয়—এমনই কড়া মন্তব্য করলেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার মোহনপুরে অনুষ্ঠিত বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মাওবাদ আর পলিটব্যুরোই কমিউনিস্টদের আসল চেহারা। এই কারণেই বিজেপি শুরু থেকেই বামেদের বিরোধিতা করে আসছে।”
সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, কমিউনিস্টরা সবসময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এসেছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়নে তাদের কোনো উল্লেখযোগ্য অবদান নেই। জনগণের কাছে বামেদের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের সম্মেলনে উপস্থিত পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁদের উজ্জীবিত করেন এবং নিজের গ্রাম ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। নিজের এলাকার বৈশিষ্ট্য ও শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। জনগণের সেবায় নিজেদের শক্তিকে চিহ্নিত করে সেই শক্তিকেই হাতিয়ার করার আহ্বান জানান সাংসদ।

অনুষ্ঠানে বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার ভূয়সী প্রশংসা করেন বিপ্লব কুমার দেব। তিনি মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি ও সাধারণ মানুষের সেবায় সর্বদা ঝাঁপিয়ে পড়ার মানসিকতার প্রশংসা করেন। পাশাপাশি, মন্ত্রী রতনলাল নাথকে ‘চাণক্য’-এর সঙ্গে তুলনা করে রাজ্য রাজনীতি ও শাসক দলের সাংগঠনিক বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন সাংসদ।
এই সম্মেলনকে ঘিরে বিজেপির সাংগঠনিক স্তরে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top