News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুপ্রিতা ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের
Image

সুপ্রিতা ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৩ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি এলাকার বাসিন্দা প্লাবন ভৌমিকের কন্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুপ্রিতা ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, সুপ্রিতার চিকিৎসার জন্য প্রয়োজনীয় তহবিলের আবেদন তিনি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই অনুদান মঞ্জুর করা হয়। সাংসদ উল্লেখ করেন, এর আগেও উন্নত চিকিৎসার জন্য যে সকল অনুদান আবেদন পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রত্যেকটিকেই আন্তরিক দৃষ্টিতে মঞ্জুরি দিয়েছেন।

বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সুপ্রিতার দ্রুত সুস্থতার জন্য কামনা করেন।

Releated Posts

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি ইস্যুতে পুনর্বিবেচনার আহ্বান টিটিইএ-র

আগরতলা, ১৪ আগস্ট: সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে স্থানীয় যুবকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মামলা করে ভয় দেখিয়ে বিরোধীদের কাবু করা যাবে না: মানিক সরকার

আগরতলা, ১৪ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ত্রিপুরায়। তাঁর…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবসে ত্রিপুরার ৫ পুলিশকর্মী পাচ্ছেন মেরিটোরিয়াস সার্ভিস পদক

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশের পুলিশ, ফায়ার, হোম গার্ড, সিভিল ডিফেন্স ও সংশোধনাগার পরিষেবার কর্মীদের…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top