News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাছের মৃত্যু, পরিযায়ী পাখির অনুপস্থিতি: বিপন্ন এমবিবি কলেজটিলা লেইক
Image

মাছের মৃত্যু, পরিযায়ী পাখির অনুপস্থিতি: বিপন্ন এমবিবি কলেজটিলা লেইক

আগরতলা, ১১ ডিসেম্বর:  আগরতলার এমবিবি কলেজটিলা লেইকের পরিবেশগত পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। লেইকের জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ায় সেখানে মাছের মৃত্যু ঘটছে ধারাবাহিকভাবে। একসময় শীতের মরশুমে পরিযায়ী পাখিদের অন্যতম আশ্রয়স্থল ছিল এই লেইক। কিন্তু এ বছর এখনো পর্যন্ত একটিও পরিযায়ী পাখি দেখা যায়নি, যা পরিবেশবিদ এবং স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

বহুদিন ধরে এই লেইকের জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার অভিযোগ তুলছিল ত্রিপুরা মানবাধিকার কমিশন। তাদের অভিযোগ ছিল,
একটি প্রাকৃতিক জলাভূমি এবং ঘোষিত জীববৈচিত্র্য সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত কলেজ টিলা লেইকটি কংক্রিটের কাঠামো, কৃত্রিম সেতু এবং আলোকসজ্জার কারণে অপরিবর্তনীয় পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঐতিহাসিকভাবে ত্রিপুরার মহারাজা কর্তৃক দান করা এই লেইকটি ২৮টিরও বেশি পরিযায়ী পাখির প্রজাতি এবং বাদুড়দের আশ্রয় দেয় এবং ভূগর্ভস্থ জল পুনর্ভরণ, জলবায়ু নিয়ন্ত্রণ ও শহুরে জীববৈচিত্র্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই লেইকটির পারে পার্ক গড়ে ওঠার ফলে সম্পূর্ণ বিনষ্ট হয়ে পড়েছে তার স্বাভাবিক ভারসাম্য। পরিযায়ী পাখিরা আসছে না বললেই চলে। পাশাপাশি লেইকের জলেরও দ্রুত অবনতি ঘটছে।

শীতের মৌসুম যত এগিয়ে এসেছে ততই এই অভিযোগের সত্যতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটি শীতকাল আগেও যখন একাধিক পরিযায়ী  পাখির ডাকে মোহিত হতো এই এলাকা, দূরদূরান্ত থেকে এই পরিযায়ী পাখিদের দেখতে ভিড় জমাতেন শহর সহ আশপাশ বিভিন্ন এলাকার জনগণ। কিন্তু আজ সেখানে এক অন্য দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। দূষিত জলের ফলে মরছে মাছ। মৃত মাছ ভেসে উঠছে জলে। শহরের কোলাহলেও এক আলাদা শান্তির নীড় ছিল এই লেইক। কিন্তু বর্তমানে এই লেইক তার গৌরব হারিয়েছে বলেই দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লেইকের রক্ষণাবেক্ষণের তেমন কোনো ব্যবস্থা নেই। আশপাশের আবর্জনা, নোংরা জল ও বর্জ্য পদার্থের প্রবাহ বন্ধ না হওয়ায় লেকের জলমান দ্রুত নষ্ট হচ্ছে। এর ফলে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়ায় মাছের মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এর ফলে লেইকের চারপাশে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, যা গোটা পরিবেশটিকে আরো দূষিত করছে।

লেক সংলগ্ন শিবনগর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছরে লেকের পরিবেশ উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে পরিযায়ী পাখিরা আর এখানে নামতে সাহস পাচ্ছে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে লেইকটি পুরোপুরি মৃত জলাধারে পরিণত হবে বলেই ধারণা তাদের।

স্থানীয়রা মনে করছেন, লেইক রক্ষায় জরুরি ভিত্তিতে সাফাই অভিযান, জলশোধন ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজন। পরিবেশপ্রেমী মহলও এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।

Releated Posts

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top