News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুহুড়ীপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, প্রশাসনের নিকট সহায়তার দাবি স্থানীয়দের
Image

মুহুড়ীপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, প্রশাসনের নিকট সহায়তার দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ ডিসেম্বর: গতকাল রাতে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুড়ীপুর বাজারে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে প্রায় ছয়টি বসত ঘর ও একটি রেশন শপ। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সহায়তার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি রেশন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের বাড়িঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত জোলাইবাড়ী দমকলবাহিনীকে যোগাযোগ করেন এবং একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। তবে, স্থানীয়দের অভিযোগ, যথাসময়ে জোলাইবাড়ী দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাননি, যার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয়রা জানান, যদি দমকল কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতো, তাহলে শুধুমাত্র রেশন দোকানটি পুড়ে যেত, কিন্তু অন্যান্য বাড়িঘর রক্ষা পেত। একাধিক অভিযোগ উঠে, জোলাইবাড়ী অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িতে পর্যাপ্ত পরিমাণ জল ছিল না এবং তাদের জেনারেটরেও ছিল না তেল। এতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এছাড়া, স্থানীয়রা আরও দাবি করেন, দমকল কর্মীরা মদমত্ত অবস্থায় ছিল এবং তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছেন। অভিযোগ রয়েছে যে, অগ্নি নির্বাপক কর্মীরা স্থানীয়দের সঙ্গে অশোভন আচরণও করেছেন এবং তাদের গালমন্দ করেছেন।

অগ্নিকাণ্ডের পরে, ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন ঋষ্যমুখ বিলোনিয়া, সাব্রুম ও শান্তির বাজারের দমকল কর্মীরা। এছাড়া, নবম বাহিনী টি এস আর জোয়ানও উদ্ধার কাজে অংশগ্রহণ করে। একত্রে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সুত্রপাত সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সহায়তার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top