News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে ১৫ দিন ব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধননাটক সমাজের আয়না: মুখ্যমন্ত্রী
Image

উদয়পুরে ১৫ দিন ব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধননাটক সমাজের আয়না: মুখ্যমন্ত্রী

উদয়পুর, ১০ ডিসেম্বর: নাটক সমাজের আয়না। নাটক মানুষের জীবন, সমাজ ও সময়ের বাস্তবতাকে তুলে ধরে। তাই সমাজকে সচেতন করতে এই মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ উদয়পুর রাজর্ষি হলে ১৫দিন ব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি আরও বলেন, সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা একটি জাতির শক্তির প্রতীক। রাজ্যে হারিয়ে যাওয়া পুতুলনাচ পুনরুজ্জীবনের লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, নির্দেশকের সৃজনশৈলী ও পরিকল্পনার ওপর নাটকের সামগ্রিক সাফল্য নির্ভর করে। তিনি আরও বলেন, নাট্যশিল্পের শক্তি মানুষের মধ্যে অনুভূতি জাগায়, প্রশ্ন তোলে এবং সমাজকে ভাবতে শেখায়। কলেজ জীবনের নাট্য অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, নাট্যচর্চা জীবনের মূল্যবোধ শিখতে সাহায্য করে। ত্রিপুরায় ইন্টার অফিস ড্রামার কথাও উল্লেখ করে তিনি বলেন, এ আয়োজন থেকে বহু প্রতিভাবান কর্মকর্তা শিল্পী হিসেবে উঠে এসেছেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, রাজ্যের প্রতিটি এলাকায় নাট্যচর্চার পরিবেশ আরও প্রসারিত হবে এবং নিউ ত্রিপুরার লক্ষ্যে সাংস্কৃতিক বিকাশ বড় ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানে বলেন, বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের সম্মেলন রাজ্যের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করেছে। তরুণ নাট্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের মঞ্চকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উৎসবের সঙ্গে যুক্ত সকল কর্মী, সংগঠন ও নাট্যদলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব শান্তি মোহন রক্ষিত, সমাজসেবী সবিতা নাগ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। দপ্তরের বিভিন্ন কর্মসূচি একটি তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়। এবারের নাট্য উৎসবে সারা রাজ্য থেকে ৩৩টি নাট্য দল অংশ নিয়েছে। নাটক চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

Releated Posts

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top