News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার ৩০টি বিশেষভাবে দূর্বল জনজাতি গোষ্ঠীর বসতিস্থলে যোগাযোগ বৃদ্ধির জন্য কেন্দ্র ২৫টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে
Image

ত্রিপুরার ৩০টি বিশেষভাবে দূর্বল জনজাতি গোষ্ঠীর বসতিস্থলে যোগাযোগ বৃদ্ধির জন্য কেন্দ্র ২৫টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে

নয়াদিল্লী, ৯ ডিসেম্বর: গ্রামোন্নয়ন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী-জনমন-এর সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ত্রিপুরার জন্য ৬৫.৩৮ কিলোমিটার দৈর্ঘ্যের ২৫টি সড়ক প্রকল্প অনুমোদন করেছে। এতে আনুমানিক বিনিয়োগ হবে ৬৮.৬৭ কোটি টাকা।

এই যুগান্তকারী পদক্ষেপগুলো হল:, রাজ্যের ৩০টি পিভিটিজি বসতিস্থলে সর্ব-আবহাওয়ার জন্য সড়ক যোগাযোগ প্রদান, রাজ্যে বসবাসকারী বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। গ্রামীণ এলাকায় যোগাযোগ বৃদ্ধি করা, প্রত্যন্ত গ্রাম এবং শহরের কেন্দ্রের মধ্যে ব্যবধান কমানো।এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করা। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বাজারের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি উন্নত করা। কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করা এবং সরকারের সমৃদ্ধ উত্তর-পূর্ব এবং উন্নত ভারতের (বিকশিত ভারত) দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ করা।

প্রধানমন্ত্রী-জনমন প্রকল্পের আওতাধীন প্রকল্পগুলি এই অঞ্চলে এক রূপান্তরমূলক প্রভাব ফেলবে, উত্তর-পূর্ব অঞ্চলের জনজাতি গোষ্ঠীগুলির উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।

Releated Posts

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারীশক্তি ও যুবসমাজের সাফল্যের প্রশংসা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে দেশের নারীশক্তি ও যুবসমাজের অগ্রগতির প্রশংসা করলেন রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Aug 14, 2026

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

সবার আগে দেশ, প্রতিটি মানুষের মনে সেই ভাবনা রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ইতিহাস ভুলে গেলে বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের জাতীয় পতাকার মধ্যে…

ByByReshmi Debnath Aug 14, 2026

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top