News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি জমিতে খড়ের কুঞ্জ নির্মাণ, রাতে আগুনে পুড়ে সর্বস্বান্ত অসহায় পরিবার
Image

সরকারি জমিতে খড়ের কুঞ্জ নির্মাণ, রাতে আগুনে পুড়ে সর্বস্বান্ত অসহায় পরিবার

আগরতলা, ৯ ডিসেম্বর: কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর ৪ নং ওয়ার্ডে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক অসহায় পরিবারের খড়ের কুঞ্জ। নদীর পাড়ের সরকারি জমিতে নির্মাণ করা ওই অস্থায়ী খড়ের কুঞ্জ হারিয়ে এখন নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে পরিবারটি। গবাদি পশু পালনের মধ্য দিয়েই সংসার প্রতিপালন করেন পরিবারটি বলে জানিয়েছেন পরিবারের কর্তা।

পরিবারের কর্তা জানান, জমি-জমা না থাকায় বাধ্য হয়েই তিনি নদীর চরে খড়ের কুঞ্জ তৈরি করেছিলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা ছুটে এসে দেখেন, খড়ের কুঞ্জ দাউ দাউ করে পুড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং সবকিছু মাটির সঙ্গে মিশে যায়।
কে বা কারা এই আগুন লাগানোর সঙ্গে জড়িত, তা এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই অগ্নিসংযোগ ঘটানো হতে পারে। ঘটনার পর এলাকাজুড়ে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সমস্ত খড় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top