News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬ সালে এডিসি থেকে তিপরা মথার বিদায় নিশ্চিত, দাবি বিপিন দেববর্মার
Image

২০২৬ সালে এডিসি থেকে তিপরা মথার বিদায় নিশ্চিত, দাবি বিপিন দেববর্মার

আগরতলা, ৯ ডিসেম্বর : ২০২৬ সালে এডিসি থেকে মথার বিদায় নিশ্চিত। এই কারণেই বিজেপির উপর হামলা হচ্ছে। এটাই প্রমাণ করে মথা দুর্বল হয়ে পড়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জোরালো দাবি তুললেন বিজেপি জনজাতি মোর্চার নেতা ও বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা।

সাংবাদিক সম্মেলনে বিপিন দেববর্মা আরও ঘোষণা করেন যে, আগামী ১৩ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনের সামনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে একটি মেগা যোগদান সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন জেলা থেকে বহু জনজাতিরা বিজেপিতে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ওই প্রায় রাজ্যের সমস্ত জেলার থেকে ৫ হাজারের ও বেশি জনজাতিরা যোগদান করবেন। তিনি জানান, এই যোগদান সমাবেশ প্রমাণ করবে যে জনজাতি সমাজ এখন বিকল্প শক্তি হিসেবে বিজেপিকেই এগিয়ে রাখছে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গন্ডামি রাজ্যে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। তাঁদের কর্মীরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছেন। তাতেই তিপরা মথার জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে এবং দলটি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে না পেরে হামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে বিজেপি এসব হামলাকে ভয় পায় না এবং গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

Releated Posts

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৪ জুন: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখার উপর…

ByByReshmi Debnath Jun 24, 2026

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top