News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে পাচার রুখতে যৌথ অভিযান: বিশালগড়ে এক গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার
Image

বাংলাদেশে পাচার রুখতে যৌথ অভিযান: বিশালগড়ে এক গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার

আগরতলা, ৫ ডিসেম্বর: মহকুমা প্রশাসন ও জেলা আরক্ষা প্রশাসনের যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ মালামাল। গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় মহকুমা শাসক এবং সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা যৌথভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

গোপন তথ্য অনুযায়ী, মধুপুর বাজারের ইউকো ব্যাংক সংলগ্ন একটি গোডাউনে বাংলাদেশের উদ্দেশ্যে পাচারের জন্য বিপুল পরিমাণ পণ্য মজুত রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মহকুমা প্রশাসন ও জেলা আরক্ষা বাহিনীর দল হানা দেয় রাকেশ দেবনাথের গোডাউনে।

অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে চালের বস্তা এবং বিপুল কসমেটিক সামগ্রী। প্রশাসন সূত্রে জানা গেছে, এসব সামগ্রী বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই বেআইনিভাবে জমা করা হয়েছিল। জিনিসপত্রগুলির বৈধ কোনো কাগজপত্র না থাকায় রাতেই গোডাউনটি সিল করে দিয়েছে প্রশাসন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য নির্ধারণের কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top