News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশী যুবকের
Image

ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশী যুবকের

আগরতলা, ৫ ডিসেম্বর: ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশী যুবকের। মৃত যুবকের নাম সুকিরাম(২৫)। নিহত সুকিরাম বাংলাদেশ উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, কৈলাসহরের ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে।

ঘটনার বিবরনে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মুরইছড়া সীমান্ত এলাকায় গরু চরাতে আসে বেশ কয়েকজন। তাদের মধ্যে সুকীরাম ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে থাকে। একপর্যায়ে সুকিরাম গরু আনতে গিয়ে ভারতের ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্পের অভ্যন্তরে ঢুকে পড়ে। সূত্রের খবর, তাকে থামতে নির্দেশ দেওয়া হলেও সে নির্দেশ অমান্য করে।  পরে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ। গুলিটি তার পিঠে গিয়ে লাগে। সেই গুলিতে এই গুরুতর আহত হয় সুকিরাম। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মূলত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করায় বিএসএফ তাকে গুলি করেছে বলে বিজিবির তরফে দাবি করা হয়েছে। বিএসএফের তরফে এবিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top