News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ভবনে ইন্দিরা গান্ধীর জন্মদিন উদযাপন
Image

কংগ্রেস ভবনে ইন্দিরা গান্ধীর জন্মদিন উদযাপন

আগরতলা, ১৯ নভেম্বর: দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল প্রদেশ কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা।

এই উপলক্ষে কংগ্রেস নেতারা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা জানান, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইন্দিরা গান্ধীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিন তিনি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লৌহ মানবী নামে পরিচিত ছিলেন। তিনি ভারতবর্ষে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষকে সুনামের সহিত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, ইন্দিরা গান্ধী ছিলেন সংহতির প্রতিক। তাঁর আত্মবলিদান আজও দেশবাসীর স্মরণে রেখেছেন। দেশে সন্ত্রাস দমনে যে ভূমিকা
নিয়েছিলেন তা আজ প্রাসঙ্গিক।

Releated Posts

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top