News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি
Image

বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ১৫ নভেম্বর : জনজাতি আন্দোলনের অন্যতম প্রবাদপ্রতিম নেতা বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আজ রাজ্যের কংগ্রেস ভবনে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। নেতৃবৃন্দ বিরসা মুন্ডার সংগ্রামী জীবন, জনজাতি সমাজের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান স্মরণ করেন।

নেতৃত্বের বক্তব্যে জানানো হয়, বিরসা মুন্ডার আদর্শ ও সংগ্রাম আজও সমাজকে পথ দেখায় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। অনুষ্ঠানের শেষে নীরবতা পালন করে তাঁকে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

Releated Posts

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top